Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ট্রেনে পাথর নিক্ষেপ করায় ২ যুবক আটক

  |   সোমবার, ১৬ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ট্রেনে পাথর নিক্ষেপ করায় ২ যুবক আটক

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সামনে থেকে আন্তঃনগর গোধূলি ট্রেনে ঢিল (পাথর) ছোড়ার অপরাধে দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটককৃত দুই যুবক হল আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সুমন মিয়ার ছেলে আলাউদ্দিন(২৩) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল গ্রামের বকুল মিয়ার ছেলে জাবেদ মিয়া (২১)

সোমবার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সন্ধ্যায় রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর গোধূলি ট্রেনটি সন্ধ্যা ৭ ঘটিকায় আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে উত্তর আউটার সিগন্যাল এলাকায় আসলে ট্রেনটি লক্ষ করে ঢিল (পাথর) নিক্ষেপ করে। এসময় রেলওয়ে স্টেশন এলাকায় দায়িত্বরত পুলিশ দেখতে পেয়ে ওই দুজনকে হাতেনাতে আটক করে।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সাকিউল আযম বলেন, চলন্ত ট্রেনে ঢিল ছোড়া মারাত্মক অপরাধ। আখাউড়া রেলওয়ে স্টেশনের সামনে থেকে ঢিল ছোড়ার সময় দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।ঢিল ছোড়ার কারণে যেমন রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হচ্ছে তেমনি বিপন্ন হচ্ছে মানুষের জীবন। আটক দুই যুবককে রেলওয়ে আইন অনুযায়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ