Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ডেভিল হান্টসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪

মো,সাইফুল ইসলাম   |   সোমবার, ০৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ডেভিল হান্টসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের কয়েকঘন্টার অভিযানে মোট ১৪ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী, অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারী-পুরুষ রয়েছে।

এছাড়া ডেভিল হান্টের অভিযানে একজন ও সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবি করে পোস্টার লাগানোর অভিযোগে আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দীন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত নয়টার দিকে উপজেলার আমোদাবাদ থেকে দুই কেজি গাঁজাসহ আবুল কামেষ ও শামাল মিয়া নামে দু’জনকে গ্রেপ্তার করা হয়। রাত ১১টার দিকে পৌর এলাকার মসজিদ পাড়ায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. রাজন মিয়া গ্রেপ্তার হয়। পৃথক আরেক অভিযানে রাত সাড়ে ১২টার দিকে সড়ক বাজারের ভূইয়া রেস্ট হাউজ থেকে সাব্বির, রাফি, পলাশ ও জেসমিন নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে গ্রেপ্তারকৃতরা হলো, জামাল হোসেন, আখি, রাজু রহমান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ডালিম ও বাবুল মিয়া। অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ কামালকে। এছাড়া সাবেক আইনমন্ত্রীর মুক্তি দাবি করে পোস্টার লাগানো রাজীব নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ