Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় তাহেরিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় তাহেরিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ৩

আখাউড়ায় ওয়াজ মাহফিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় গিয়াস উদ্দিন আত তাহেরিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করা হয়।

এদিকে পুলিশ ৩০ ঘন্টারও বেশি সময় চিরুনি অভিযান চালিয়ে ওয়াজ মাহফিলের আয়োজক মো. হাণিফসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে। অন্য দুই আসামী হলেন গোলাম সামদানি ও রিমন মিয়া।গ্রেপ্তারকৃতদের শনিবার (১৪ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শুক্রবার বিকালে উপজেলার মোগড়া ইউনিয়নের নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। এতে ওয়াজ করছিলেন গিয়াস উদ্দিন আত তাহেরি। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে আখাউড়া থানার এসআই বাবুলসহ পুলিশ সদস্যরা চলে আসেন। এরই মধ্যেই তাদের উপর হামলা করা হয়। হামলায় এসআই বাবুলের মাথা ফেটে যায়। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তাঁর মাথায় তিনটি সেলাই দেওয়া হয়।

এস আই বাবুল জানান মাহফিল থেকে তাহেরি পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পর পরই তাদের ওপর হামলা করা হয়।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক ও অফিসার ইনচার্জ মো. ছমি উদ্দিন বলেন, অভিযান চালিয়ে ওয়াজ মাহফিলের আয়োজকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গিয়াস উদ্দিন আত তাহেরি আলোচিত ও সমালোচিত একজন ইসলামি বক্তা। তিনি ধর্মীয় মাহফিলে বক্তব্যের জন্য সর্বাধিক পরিচিত। তিনি দাওয়াতে ঈমামী বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ