Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্ভোধন।

  |   সোমবার, ২২ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্ভোধন।

আখাউড়া প্রতিনিধি#

“পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্ভোধন হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় উপজেলা মাঠে এসে শেষ হয়।পরে উপজেলা মিলায়তনে নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শাহনা বেগম,প্রাণি সম্পদ কর্মকর্তা ডা:আবুল বাশার, সিনিয়র মৎস্য কর্মকর্তা আ:ছালাম প্রমূখ।

আলোচনা শেষে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা,ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, এসময় তারা ফলদ বৃক্ষ মেলা পরিদর্শন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে তিনশত ফল গাছের চারা বিতরন করেন।

উল্লেখ্য আগামী বুধবার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত ধারাবাহিক ভাবে ফলদ বৃক্ষ মেলা চলমান থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ