শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় তোলার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আনমুল ইসলাম   |   মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় তোলার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি তুলার ফ্যাক্টরিতে ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় জননী ট্রেডার্সে নামে একটি তুলার গোডাউনে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কারখার শ্রমিক মো. মাঈনুদ্দিন বলেন, আমরা ৬ শ্রমিক কারখানায় কাজ করছিলাম। হঠাৎ করে বিদ্যুতের মিটারে ফায়ার করে আগুন লেগে যায়। কারখানা ও গুদামে ৪০ বস্তা তোলা ছিল দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মেশিনসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় দেড় ঘন্টার মত আগুন ছিল। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। তবে কেউ আহত হয়নি।
তোলা ফ্যাক্টরির মালিক মো. ইসমাইল মিয়া বলেন, ফ্যাক্টরিতে শ্রমিকরা কাজ করছিল। মঙ্গলবার দুপুরে দিকে হঠাৎ করে বিদ্যুতের মিটারে স্পার্ক করে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে কারখানার ৩টি মেশিন, বিদ্যুতের তার, মিটার, তোলা এবং আমার ছেলের একটি কনফেকশনারি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের ২০/২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে আখাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. নান্নু মিয়া বলেন, খবর পেয়ে বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার বেশি সময় চেষ্টার পর আগুন নেভাতে সক্ষত হয়। প্রাথমিকভাবে ধারনা করছি বিদ্যুতের অতিরিক্ত লোডে স্পার্ক করে আগুন লেগেছে। তোলার মেশিনগুলো বিদ্যুতে চলে। দীর্ঘ সময় মেশিন চলার কারণে অতিরিক্ত লোডে মিটারে স্পার্ক করে আগুন ধরার সম্ভাবনা থাকে।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ