Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় দিনব্যাপী নারী দিবস পালিত।

  |   শুক্রবার, ০৮ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় দিনব্যাপী নারী দিবস পালিত।

আখাউড়া(প্রতিনিধি) আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিনব্যাপী নারী দিবস পালিত হয়েছে। মহিলা বিষয়ক কর্মকর্তা ও লেডিস ক্লাবের উদ্যোগে র‌্যালী, নারী উন্নয়ন মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে নারীদের একটি বিশাল র‌্যালী বের হয়। র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। পরে তিনি নারী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন। র‌্যালী ও নারী উন্নয়ন মেলায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ উপজেলা লেডিস ক্লাব, মহিলা ক্রীড়া সংস্থা ও জাগরনি সংঘের শতশত নারী অংশ গ্রহন করে।

উপজেলা লেডিস ক্লাব, মহিলা ক্রীড়া সংস্থা ও জাগরনি সংঘের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী ও মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরাসহ উপজেলার সর্বস্তরের নারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নারী উন্নয়ন মেলায় লেডিস ক্লাব ব্যতিক্রম সব আয়োজন করেছে। মেলায় অংশগ্রহন করেছে অনেক নারী উদ্যোক্তা। পরে উপজেলা পরিষদে আলোচনা সভা হয়। শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ