Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত এবং ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইয়ার হোসেন   |   রবিবার, ২৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত  এবং  ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাটিয়ার আখাউড়ায় পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত এবং ১৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) ভোর থেকে রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট তিনজন আসামি গ্রেফতার করা হয়।

রোববার বিকালের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন।

পুলিশ জানায়,শনিবার ভোররাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ফাহাদ (৩২) ও রাফিকুল (২৮)। ফাহাদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহরন্দ গ্রামের বাসিন্দা এবং রাফিকুল আখাউড়া উপজেলার ভাটামাথা গ্রামের বাসিন্দা।

অভিযানের সময় আরও ১০-১৫ জন ডাকাত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি ফোল্ডিং ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং একটি বাঁশের হাতলযুক্ত বড় হাতুড়ি উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অপর অভিযানে শনিবার রাতে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে শিবনগর (মধ্যপাড়া) এলাকার আব্দুল্লাহ (৩২) কে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন,অপরাধ দমনে আখাউড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ