Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত ‌

  |   শনিবার, ১৭ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত ‌

আখাউড়া প্রতিনিধি:

নিরাপদ দেশ গড়ি নারী নির্যাতন বন্ধ করি এ স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে আখাউড়া পৌর মুক্ত মঞ্চের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোহাম্মদ কবির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার ৫,৬,৭ নং ওয়ার্ডের কাউন্সিলর, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি রাসুল আহমেদ নিজামী বলেন সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা সর্বতোভাবে জনগণের পাশে রয়েছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ