শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় নতুন করে ১৭ জনসহ করোনায় আক্রান্ত ৭৩

  |   বুধবার, ০১ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ১১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় নতুন করে ১৭ জনসহ করোনায় আক্রান্ত ৭৩

অমিত হাসান অপু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নতুনকরে পুলিশ সদস্য,ব্যাংক কর্মকর্তা,শিশুসহ একদিনে সর্বোচ্চ ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।আজ বুধবার দুপুরে প্রাপ্ত ফলাফলে তাদের শরীরে  করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দারাল ৭৩ জনে।করোনার উপসর্গ নিয়ে আখাউড়ায় ৪ জনের মৃত্যু হয়েছে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:শুভ্ররায় জানান,আজ বুধবার ফলাফলে করোনায় আক্রান্তরা হলেন আখাউড়া ধরখার পুলিশ ফাড়ির পুলিশ সদস্য আরিফুল ইসলাম (৩০) মাঞ্জুর রহমান (২৭), রফিকুল ইসলাম (৪৯), মনিয়ন্দ হরিপুর গ্রামের মো: স্বপন মৃধা (২৩), ইসলামী ব্যাংকের তানজিলা নাছরীন (২৪), ছতুরাশরীফ গ্রামের একই পরিবারের জান্নাতুল হক (১১), জারা হক (৯), আয়রা হক (৩),  রেলওয়ে কলোনীর মনি বেগম (৫৬), বিআরডিবি অফিসের আব্দুল হাই (৪০), উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বামী এ্যাডভোকেট রাসেদুল ইসলাম (৩৮), ঘোলখার গ্রামের তন্নী আক্তার (২০), আজমপুর গ্রামের নিছারুল ইসলাম ভুইয়া (৫০), ইসলামী ব্যাংকের শাহাবুদ্দিন (৩২),  ব্রাকের আঞ্জু দেবনাথ (৩৫),  ছতুরাশরিফের শরীফ খন্দকার (২৬) দুর্জয়নগর গ্রামের জসিম উদ্দিন (৩৫)।

আক্রান্ত সকলকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।এ নিয়ে আখাউড়া উপজেলায় মোট ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪ জনের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ