Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি ভাবে পৃথক পৃথক স্থান থেকে আনন্দ মিছিল, অলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেও যথযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

আখাউড়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে সকাল ৯টার দিকে পৌরশহরের তারাগন পীর বাড়ি এলাকা থেকে একটি আনন্দ মিছিল বেড় হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণপুর আজম শাহ (রাঃ) মাজার শরীফে গিয়ে মিলিত হয়।

পরে মাজার প্রাঙ্গণে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মাওঃ আব্দুর রহিম খান, মাওঃ আহমেদ আলী সাবেরি, মাওঃ হাফেজ মোজাম্মেল প্রমুখ।

এছাড়া খড়মপুর মাজার শরীফ এলাকা থেকে একটি আনন্দ মিছিল পৌরশহর প্রদক্ষিণ করে। খড়মপুর মাজার কমিটির সদস্য হাসান খান খাদেম, রুস্তম কামরান খাদেম, মোবারক হোসেন রতন, আরিফুল হক এতে উপস্থিত ছিলেন।উপজেলার দক্ষিণ ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক ধর্ম প্রাণ মানুষ আনন্দ মিছিল বের করে।

এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত হয়েছে।উপজেলা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওঃ কাজী কেফায়েত উল্লাহ মাহমুদী, ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি মাওঃ আব্দুল মতিন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ