Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় নৌকা দিয়ে মাছ ধরছে অতিথি জেলেরা

ডেস্ক রিপোর্ট   |   শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় নৌকা দিয়ে মাছ ধরছে অতিথি জেলেরা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ষার পানি বৃদ্ধির ফলে দেশের বিভিন্ন জেলা থেকে অতিথি জেলেরা মাছ ধরতে এসেছেন উপজেলার বিভিন্ন নদ-নদী ও প্লাবনভূমিতে।

উপজেলার বনগজ,ভবানীপুর, বৈষ্ণব পুর এলাকার নদী-নালা ও জলাশয়ে বিভিন্ন উপকরণ দিয়ে মাছ ধরতে ব্যস্ত সময় পার করছে এসব অতিথি জেলেরা।

স্থানীয়রা জানান,প্রতি বছর পানি বৃদ্ধি পেলে সিলেটের বিভিন্ন জেলার জেলেরা উপজেলার বিভিন্ন নদী-নালা ও প্লাবনভূমিতে মাছ ধরতে আসে।তবে অন্যান্য বছরের তুলনায় এবারে অতিথিদের জেলেদের সংখ্যা বেশি।

হবিগঞ্জের লাখাই থেকে মাছ ধরতে আসা অনিল দাস জানান,প্রতিবছর বর্ষাকালে তারা আখাউড়ায় মাছ ধরতে আসেন।এবার ২৮ জন জেলে হবিগঞ্জ থেকে মাছ ধরতে এসেছে।প্রতিদিন তারা ৮০০ থেকে ১০০০ টাকার মাছ বিক্রি করতে পারেন।

ভবানী পুরের বাসিন্দা কামরুজ্জামান জানান,গত ২০ বছর ধরে বর্ষাকালে বিভিন্ন জেলা থেকে জেলেরা তাদের এলাকায় মাছ ধরতে আসেন।তাদের আসার কারণে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ কম টাকায় কিনতে পারছেন তারা।

উপজেলার মৎস্য সম্প্রসারন কর্মকর্তা রেজাউল করিম জানান,উপজেলার খাল-বিল নদীতে বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় জেলেদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসা অতিথি জেলেরা বিভিন্ন নদ-নদী ও প্লাবনভূমিতে দেশীয় প্রজাতির মাছ ধরছে।স্থানীয় বাজারগুলোতেও বিক্রি হচ্ছে নতুন পানির মাছ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ