শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় পরিস্কার-পরিছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় পরিস্কার-পরিছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন সমন্বিত অভিযানের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক তাপসী রাবেয়া। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে এই জনসচেতনতামূলক র‌্যালিটি শুরু হয়ে আখাউড়া থানা এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুজ্জামান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ বোরহান উদ্দিন খাঁন, পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ তানভীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ গোলাম কিবরিয়া, অফিস প্রধান সহকারি মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌরসভার অফিস সহকারী এসেসর শামীমা নাছরীন, আখাউড়া থানার সেকেন্ড অফিসার জাহেদ হাসানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
ইউএনও বলেন, ডেঙ্গু প্রতিরোধে, হাটবাজার বাসা বাড়ির আঙিনা-পরিষ্কার থেকে শুরু করে , শিক্ষা প্রতিষ্ঠান,অফিস, রাস্তাঘাট, ড্রেনসহ সব জায়গা পরিস্কার রাখতে হবে। শুধু উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব নয়। ডেঙ্গু মোকাবিলার জন্য স্থানীয়দের সহযোগিতা ও সচেতনতা খুব জরুরি বলে জানান তিনি।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ