Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় পশুর চামড়া কিনে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা।

  |   মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় পশুর চামড়া কিনে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা।

মো:সাইফুল ইসলাম#

ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়ায় কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে পরেছে মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার দাম একেবারেই কম বলা চলে। যারা কোরবানি দিয়েছেন তারা যেমন চামড়ার দাম পাননি, তেমনি দাম পাচ্ছেন না মৌসুমি ও ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরাও।

উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানির পশুর কাচা চামড়া কেনার লোক তেমন পাওয়া না গেলেও মাদ্রাসা ও এতিমখানায় অনেকে রেখে গেছেন।

বিভিন্ন এলাকার চামড়ার অস্থায়ী বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি পিস ছোট চামড়ার দাম ৮০ থেকে ১০০ টাকা, মাঝারি আকারের প্রতিটি চামড়া ১২০ থেকে ১২০ টাকা এবং বড় চামড়া ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এই দাম গত বছরের তুলনায় অর্ধেক।

সরেজমিন ঘুরে দেখা গেছে, কোরবানি করা বেশিরভাগ পশুর চামড়া রাস্তায় পড়ে আছে।রাত পর্যন্ত কোরবানি সম্পন্ন হওয়া পশুর চামড়াগুলো কেনার জন্য তখনো কেউ আসেননি।

কয়েকজন মৌসুমি ব্যবসায়ী অভিযোগ করলেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চামড়ার বাজার কমিয়ে দিয়েছেন।

মৌসুমি ব্যবসায়ী রানা মোল্লা জানান,আমি  ৩০০ চামড়া কিনেছিলাম কিন্তু সারদিন,রাতে অপেক্ষা করে চামড়া গুলি বিক্রি করতে পারিনি।পচে যাওয়ার ভয়ে আজ মঙ্গলবার সকালে চামড়া গুলি ১৫০টাকা করে বিক্রি করিছি তাতে করে আমার অনেক লোকসান হয়েছে।

প্রসঙ্গত, সরকার এবার গরুর কাঁচা চামড়ার দাম ঢাকায় নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকা। ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা। সারা দেশে খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয় প্রতি বর্গফুট ১৩ থেকে ১৫ টাকা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ