Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় পাখির প্রতি ভালবাসায় নির্মাণ কাজ বন্ধ

  |   রবিবার, ২৩ মে ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় পাখির প্রতি ভালবাসায় নির্মাণ কাজ বন্ধ

আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাখির প্রতি বিরল ভালোবাসা দেখিয়েছেন মার্কেটের মালিক। তার নির্মাণাধীন মার্কেটের পিলারে বাসা বেঁধেছে পাখি, দিয়েছে ডিমও। বাসা ও ডিম রক্ষায় নির্মাণ কাজই বন্ধ করে দিয়েছেন তিনি।

পাখির প্রতি বিরল ভালবাসা দেখিয়ে আলোচনায় আসা মো. মনির হোসেন চৌধুরী আখাউড়া শহরের তারাগন এলাকার বাসিন্দা। তিনি পেশায় আইনজীবী।

মনির হোসেন চৌধুরী বলেন, পৌর শহরের সড়ক বাজার এলাকায় চৌধুরী ট্রেড সেন্টার নামে আমার একটি মার্কেটের নির্মাণ কাজ চলছে। নির্মাণাধীন ভবনের একতলার ছাদের নিচে একটি পিলারে বুলবুলি পাখি বাসা বেঁধে ডিম পেড়ে বসে আছে। এখন কাজ করা হলে পাখিটি ডিমে তা দিতে পারবে না, বাচ্চা ফোটাতে পারবে না। এ কারণে বুলবুলির বাচ্চা ফুটে উড়াল দেয়ার আগ পর্যন্ত মার্কেটের কাজ বন্ধ রেখেছি।

তিনি আরো বলেন, আমার মতো পাখিটিরও প্রাণ আছে। আমি জেনে-বুঝে একটি প্রাণের ক্ষতি করতে পারি না।সচেতন নাগরিক উন্নয়ন কমিটি আখাউড়ার সহ-সভাপতি মুসলেহ উদ্দিন ভূঁইয়া বলেন, পাখির প্রতি মনির হোসেন চৌধুরীর ভালোবাসা এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এভাবেই আমাদের জীববৈচিত্র ও প্রকৃতি সংরক্ষণ করতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ