Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৩ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে (২)দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে ০৬ কেজি গাজা ও ১০০০ পিচ্ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার(২২ আগষ্ট)দুপুরে এসআই ময়নাল হোসেন এর নেতৃত্বে এক দল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযানে ০৬ (ছয়) কেজি গাঁজা সহ একাধিক মাদক মামলার আসামী রাবেয়া খাতুন (৩৫)কে গ্রেফতার করে সে বিজয় নগর উপজেলার কাশিনগর গ্রামের কালু মিয়ার স্ত্রী।

বিকেলে অপর অভিযানে এসআই নিতাই চন্দ্র দাস এর নেতৃত্বে এক দল পুলিশ পৌরসভার কুমার পাড়া রেলওয়ে স্কুলের দক্ষিণ দিকে ইমাম হোসেনের চায়ের দোকানের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসাইয়া মাদক উদ্ধারে তল্লাশি করা কালে সন্দেহজনক এক ব্যক্তির দেহ তল্লাশী কালে তাহার পরিহিত ০২টি জুতায় বিশেষ কায়দায় গর্ত করে রাখা পলিপ্যাকেটের মধ্যে ১০০০পিচ্ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামী মো: আবু লাল ভূইয়া (৫৫)কে গ্রেপ্তার করে।সে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের মৃত আবু সাইদ ভূইয়ার ছেলে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মিজানুর রহমান জানান,পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামী দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।অদ্য তাকে কোর্টে প্রেরণ করা হচ্ছে। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ