| রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট | পড়ুন মিনিটে
মো:অমিত হাসান অপু#
পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) সকালে এক বর্ণাঢ্য র্যালি আখাউড়া থানার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সেবা সপ্তাহেরর নানা কার্যক্রম উদ্ভোধন করেন আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোশারফ হোসেন তরফদার ।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন আহ্বায়ক আবুল কাশেম ভূইয়া মহিলা ভাইসচেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন বাবুল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো:জালাল উদ্দীন আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো: মানিক মিয়া প্রমুখ।
আখাউড়া থানার ওসি তদন্ত আরিফুল আমিন জানান, পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্যই আমরা পুলিশের সেবা সপ্তাহ উদযাপন করছি পুলিশ সেবা সপ্তাহ চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।