Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় প্রতারণা করে জালদলিল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  |   বৃহস্পতিবার, ১০ জুন ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় প্রতারণা করে জালদলিল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আখাউড়া প্রতিনিধিঃ

ব্রা‏হ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নাবালকের সম্পতি প্রতারণা করে জালদলিল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগড়া বাজারে এই সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে পরিবারের পহ্মে বড় ছেলে মোঃফজলে রাব্বি ভূইয়া জানান, উপজেলার মোগড়া বাজারে অবস্থিত আমার বাবা শিশু ভূইয়ার একটি দুতলা মার্কেট আছে। আমাদের মার্কেটের নিচতলায় বচিয়ারা গ্রামের শাহাবুদ্দীন তিন বছর আগে একটি দোকান ভাড়া নেই।ভাড়াটিয়া শাহাবুদ্দীন একজন দলিল লেখক।ভাড়াকৃত দোকানে সে মেডিসিন ব্যবসা শুরু করে।কিন্তু পরিতাপের বিষয় শাহাবুদ্দীন আমার সরলতাকে পুঁজি করে আমাদের মার্কেটের দুইটি দোকান ঘর দখল করতে গত ২৭-০৭-২০২০ইং তারিখে একটি দলিল তার পরদিন ২৮-০৭-২০২০ তারিখ প্রতারণা করে আরো একটি জাল দলিল করে।

এই দোকান দুটি আমার দুই নাবালক ভায়ের নামে তারা এখনো অবুঝ। এসময় তিনি বলেন আমাদের মার্কেটের ঘর দুটি দখল করতে খারাপ প্রকৃতির লোকজন দিয়ে আমাদের হুমকি দিচ্ছে।সে একজন মামলাবাজও বটে।সে আমাদেরকে হয়রানি করতে আমিও আমার পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও দায়ের করেছে।

সে এলাকায় একজন ভূমিদস্যু হিসেবে পরিচিত। তার প্রতারণ শিকার হয়ে এলাকার অনেকেই নিঃস্ব হয়েছে। তিনি বলেন তার অপকর্ম গুলো স্থানীয় সংসদ সদস্য আইন মন্ত্রীকে লিখিত ভাবে অবগত করা হয়েছে। তার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নিচ্ছি।সংবাদ সম্মেলনে তার মা নাবালক দুই ভাই সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ