Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় প্রতিবন্ধী স্কুলে চাউল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা…

  |   সোমবার, ০২ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় প্রতিবন্ধী স্কুলে চাউল বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা…

মো:সাইফ খান: আজ সোমবার আখাউড়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরির্দশনসহ হতদরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে চাউল বিতরণ করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান আজ সকাল ১১টায় আসেন আখাউড়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে। এসময় তিনি প্রতিবন্ধী শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় করে বলেন, বর্তমান সরকার অটিস্টিক প্রতিবন্ধী শিশুদের সার্বিক কল্যাণে বহুমুখী পরিকল্পনা গ্রহন করেছে। অটিজমের শিকার শিশু ও অভিভাবকদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করছে সরকার।
তিনি আরো বলেন, প্রতিবন্ধীকতার কারণে কোনো শিশুকে শিক্ষা কার্যক্রমের বাইরে রাখা যাবে না। সবার সমন্বিত উদ্যোগ ও উপযোগী পরিবেশ পেলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্নরা স্বাবলম্বী হয়ে গড়ে উঠে আমাদের জন্য অপার সম্ভবনা বয়ে আনবে।
তিনি আরো বলেন, ইতিমধ্যে উপজেলা প্রশাসন এই বিদ্যালয়ের শিক্ষা উপকরণের জন্য লক্ষাধিক টাকা আর্থিক সহায়তা দিয়েছে। সরকারের পক্ষ থেকে আরো সহায়তা প্রদান করা হবে।
সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণীর মানুষকে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহবানও জানান তিনি।
শেষে তিনি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
পরে তিনি হতদরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ের জন্য বরাদ্ধকৃত রিলিফের চাউল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান বিল্লাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম সবুজসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবক বৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ