Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় প্রধান শিক্ষকের বহিস্কারের দাবীতে ৭ম দফায় মানববন্ধন

অমিত হাসান অপু:   |   মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় প্রধান শিক্ষকের বহিস্কারের দাবীতে ৭ম দফায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচিত- সমালোচিত শিক্ষিকা মোছাঃ সেলিনা বেগমের স্থায়ী বরখাস্তের দাবীতে এই নিয়ে ৭ম দফায় মানববন্ধন করেছে বিদ্যালয়টির অধ্যায়নরত ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা প্রাঙ্গনে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশ নেয়। সমালোচিত সেলিনা বেগম উপজেলার ৩নং মোগড়া ইউনিয়নের ছয়ঘড়িয়া আলহাজ্জ শাহ্ আলম উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা।

মানববন্ধনে ৩নং মোগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নান্নু মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আবুল বাশার বাসু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক মেম্বার মুরশিদ মিয়া, ডাঃ মোঃ হান্নান মিয়া, সাবেক মেম্বার আনু মিয়া, সাবেক মেম্বার সহিদ মিয়া, সাবেক শিক্ষার্থী আব্দুর রাজ্জাক, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষিকা বীরা বেগম।

মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী প্রধান শিক্ষিকা সেলিনা বেগমের স্থায়ী বহিষ্কারের দাবী জানিয়ে বলেন, ৩ দিনের মধ্যে সেলিনা বেগমের করা কমিটি বাতিল করে এলাকার শিক্ষার্থী, অবিভাবকের মতামতের ভিত্তিতে নতুন করে কমিটি করতে হবে। স্কুলের পিন,পাসওয়ার্ড আগামী ৭২ ঘন্টার মধ্যে সেলিনা বেগমের কাছ থেকে উদ্ধার করে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আঞ্জুমানারা বেগমের কাছে হস্তান্তর করতে হবে। স্কুলের অবিভাবকদের বিরুদ্ধে মামলাবাজ সেলিনা বেগমের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য অবিলম্বে একজন প্রধান শিক্ষিক নিয়োগ করতে হবে।

দাবী আদায় না হলে সীমান্তবর্তী ৯ গ্রামের স্কুলের অবিভাবকদের নিয়ে শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা বর্জন করে রোড মার্চ টু ইউএনও অফিস পালন করে ইউএনও অফিস ও উপজেলা শিক্ষা অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ