Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

রওনক ইসলাম   |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

আখাউড়ায় সৌদীআরব প্রবাসী স্ত্রীর সঙ্গে অভিমান করে মোহন মিয়া নামে এক যুবক আত্মহত্যা করেছেন।বুধবার সকালে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ।

নিহত মোহন পৌরশহরের তারাগন মধ্যপাড়ার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।আখাউড়া থানার ওসি আবুল হাসিম মোহনের আত্মহননের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসির ধারণা, দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরেই অভিমানে মোহন তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতের পারিবার ও প্রতিবেশী সুত্রে জানা যায়,আখাউড়া পৌরশহরের দেবগ্রামে বাসিন্দা শসন মিয়ার মেয়ে তাসলিনা আক্তার চাঁদনীর সাথে পারিবারিক সম্মতিতে পাশের তারাগন গ্রামের শফিকুল ইসলাম প্রকাশ নুরুল ইসলামের ছেলে মোহন মিয়ার বিয়ে হয় প্রায় পাঁচ পুর্বে।

বিয়ের পর তাদের কোলজুড়ে আসে ছেলে নূর মোহাম্মদ আব্দুল্লাহ নামে ছেলে সন্তান। গত ১৫দিন ধরেই প্রবাসে থাকা স্ত্রীর সঙ্গে মোবাইলে ঝগড়া হয়ে আসছিলো মোহনের।এ কারণে বেশ কিছুটা মানসিক চাঁপে থাকতেন মোহন।প্রবাসে থাকা স্ত্রীর সাথে অভিমানে মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় বসত বাড়ির তার শয়নকক্ষে আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন মোহন।

মরদেহ উদ্ধারকারী কর্মকর্তা আখাউড়া থানার সহকারি পুলিশ পরিদর্শক (এসআই) মো. আবির জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহ‌তের প‌রিবার থে‌কে এখা‌নো থানায় লি‌খিত অভিযোগ ক‌রে‌নি। য‌দি ক‌রে তাহ‌লে তদন্ত ক‌রে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ