| বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
ডেস্ক রিপোর্ট:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধান মন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষে স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষ থেকে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সবজির বীজ বিতরণ কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানা বেগম,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো:জহিরুল হক,উপ সহকারী কৃষি সম্প্রসারণ মো:বিল্লাল হোসেন প্রমূখ।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানা বেগম জানান,প্রধান মন্ত্রীর নির্দেশনা বাড়ির আঙ্গিনায় ও খালি জায়গায় সবজি চাষ করার তারই ধারাবাহিকতায় আইন মন্ত্রী আনিসুল হকের পক্ষ থেকে উপজেলা পাঁচ শতাদিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে এই সবজির বীজ বিতরণ করা হয়।