Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন-শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই স্লোগান সামনে রেখে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলার ডাক বাংলোতে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আখাউড়া উপজেলায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারী,বেসরকারী, আধাসরকারী ও স্বায়ত্বশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৯টায় উপজেলা মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা,পরে জেলা পরিষদ সদস্য সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম ও তার সহযোগীরা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা নির্বাচন অফিস,পৌরসভা,উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন সমূহ,আখাউড়া থানা, রেলওয়ে থানা সহ বিভিন্ন রাজনৈতিক দল,সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান,সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও জেলা পরিষদের আয়োজনে দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সকল মসজিদে বিশেষ মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনা ও গীর্জায় প্রার্থনা করা হয়।

শুক্রবার সকালে উপজেলার ডাক বাংলোতে সাবেক পৌর মেয়র নূরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল হালিম হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, সাবেক প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, আওয়ামী লীগ নেতা শেখ কামাল,সাবেক উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল-আমীন খান।

এই সময় আরো উপস্থিত ছিলেন, ৮’নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ উসমান, সাধারণ সম্পাদক মোঃ খায়ের, সাবেক ছাত্রলীগের সভাপতি আবদুল আজিজ ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কিরণ ভূইয়া, সাবেক মেম্বার রুকন উদ্দিন ভূইয়া, আওয়ামী লীগ নেতা মো: শফিক খান ও মোবারক হোসেন প্রমূখ। সভা শেষে দোয়া মাহফিল কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ