Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় ‘বন্ধন-৯৬’ সংগঠনের উদ্যোগে ঈদ উপহার ও অর্থ বিতরণ

  |   বুধবার, ২০ মে ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ‘বন্ধন-৯৬’ সংগঠনের উদ্যোগে ঈদ উপহার ও অর্থ বিতরণ

অমিত হাসান অপু:

ব্রাহ্মণবাড়িয়ার ও আখাউড়া এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের নিয়ে গড়ে উঠা‘বন্ধন-৯৬’ সংগঠনের উদ্যোগে আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

দেশে-বিদেশে থাকা বন্ধুদের সহযোগিতায় আখাউড়া উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া সদরে মঙ্গলবার থেকে ঈদ উপহার ত্রাণ ও আর্থিক সহযোগিতা প্রদান শুরু করা হয়েছে এবং তা চলমান রয়েছে। শিশু খাদ্য, মসজিদের ইমাম মোয়াজ্জেমকে খাদ্য ও অর্থ সহযোগিতা, করোনায় সুবিধাবঞ্চিতদের ঈদ উপহারের সঙ্গে নগদ অর্থ অত্যন্তশৃংখলভাবে বাড়ি বাড়ি পৌছে দেওয়া হচ্ছে।

সংগঠনের সভাপতি সাংবাদিক মো: সাইফুল ইসলাম জানান,দেশ বিদেশে থাকা বন্ধুরাই সংগঠনের প্রাণ। দুর্যোগের এই সময়ে সবাই আর্থিকভাবে সাহায্য করছেন তারা। এ দুর্যোগ কবে নাগাদ শেষ হবে তা বলা যাচ্ছে না। সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ সংগঠনের বন্ধুরা তাদের দায়িত্ব পালন করে যাবে।

পবিত্র ঈদকে সামনে রেখে স্বল্প আয়ের কর্মহীন মানুষ, মসজিদের ইমাম আর ভাসমানদের ঘরে ঘরে নগদ টাকাসহ ঈদের খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে তারা।

এদিকে স্বল্প আয়ের কর্মহীন মানুষদের ঘরে ঘরে ঈদ উপহার নিয়ে যাচ্ছেন বন্ধন-৯৬ এর সভাপতি মো: সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মাজহার সবুজ, নাজিরুল হক, নুরুন্নবী ভুইয়া, নাজমুল হক টিপু, বোরহান উদ্দিন বেগ, শাহাদাত হোসেন, রোমান বাদশা, ডা: নওশাদ আল আমিন, মো: মাসুম মিয়া, আশিকুল ইসলাম আজাদ, সৈয়দ বাইজিদ শাহ অমি প্রমুখ।

উল্লেখ্য, বন্ধন- ৯৬’র বন্ধুরা বাংলাদেশসহ ইতালি, কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা চাকরি করছেন। কেউ ডাক্তার, কেউ ব্যবসায়ী, কেউ ব্যাংকার, কেউ সাংবাদিক, কেউ সরকারি উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছে।

 

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ