Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বাক প্রতিবন্ধীর পুরুষাঙ্গ কেটে দিল দূর্বৃত্তরা।

  |   রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বাক প্রতিবন্ধীর পুরুষাঙ্গ কেটে দিল দূর্বৃত্তরা।

মো:সাইফুল ইসলাম#

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফিরোজ মিয়া (৬০) নামে এক বাক প্রতিবন্ধী ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। পরে স্বজনরা তাকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

এ ঘটনায় আজ রোববার পরিবারের লোকজন আখাউড়া থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফিরোজ ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
এবিষয়ে ফিরোজ মিয়ার ভাগিনা আবু হানিফ এবং ওই গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার মো. আনু মিয়াসহ পরিবারের লোকজন জানান,ফিরোজ মিয়া একজন বাক প্রতিবন্ধী ব্যক্তি। তার স্ত্রী কিংবা সন্তানাদি নেই। একটি দু’ চালার টিনের ঘরে এক পাশে একটি গরু আর অন্যপাশে সে বসবাস করে আসছেন।

পরিবারের লোকজন আরও বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে টিনের ঘরের বেড়ার মধ্যে বিকট শব্দ শুনে বাড়ির লোকজন এগিয়ে আসলে মুখোশধারী দূর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় তাকে ঘরের বাইরে গুরতর আহত উলঙ্গ পুরুষাঙ্গ কাটা অবস্থায়  উদ্ধার করা হয়। সে বর্তমানে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে।

কর্তব্যরত চিকিৎসক সানজিদা মাহমুদ জানান, আহত
ফিরোজ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার পুরুষাঙ্গে একাধিক সেলাই করা হয়েছে।

আখাউড়া থানার ওসি (তদন্ত)  আরিফুল আমিন  বলেন, বিষয়টি আমার জানা নেই।  অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ