Advertise with us
শিরোনাম
আখাউড়ায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন ও যুব ঋণ বিতরণ আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলী (স্বামী-স্ত্রী) স্ট্যান্ডরিলিজ আখাউড়ায় প্রবাসীর জায়গায় গাছের চারা কেটে ফেলার অভিযোগ আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রওনক ইসলাম   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী যেকোনো মূল্যে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পৌরসভার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া। এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, কাঁচাবাজারে ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় ২ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব মিয়া জানান,পৌরসভাসহ ইউনিয়নের বিভিন্ন বাজার মনিটরিং করা হচ্ছে। দ্রব্যের দাম অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিকে না এলে আগামী দিনগুলোতেও এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ