| শুক্রবার, ২৬ জুন ২০২০ | প্রিন্ট | পড়ুন মিনিটে
আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবা মেয়ে রেল কর্মকর্তা ও ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার ২৬(জুন) দুপুরে প্রাপ্ত ফলাফলে তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: শুভ্র রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার ২৬(জুন) ফলাফলে করোনায় আক্রান্তরা হলেন,আখাউড়া উপজেলা শিক্ষা অফিসের কর্মচারী মো: মনিরুজ্জামান (৩২), উপজেলা দারিদ্র বিমোচন অফিসের কর্মচারী সাজিদুল ইসলাম (৩৩), ইউএনও অফিসের আইতুল ভুইয়া (২৮), ইসলামী ব্যাংকের কর্মকর্তা সাদ্দামা হোসেন (২৯), আখাউড়া রেলওয়ে নিরাপত্তা কর্মকর্তা সিরাজুল হক শেখ (৫৬) তার মেয়ে সুমা আক্তার অনা (২০), উপজেলা শিক্ষা অফিসের কর্মচারী আকবর হোসেন (২৭), আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের শিপন মিয়া (৪০)।
আক্রান্ত সবাইকে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে।এ নিয়ে আখাউড়া উপজেলায় মোট ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছে তার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।