Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়ার দিকনির্দেশনায় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে পৌর শহর কলেজ পাড়া বাঁধন কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, বেলাল উদ্দিন সরকার তুহিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো, মাসুম ভূঁইয়া, উপজেলা বিএনপির উপদেষ্টা আমানুল্লাহ আমান, পৌর বিএনপির সভাপতি মোঃ সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  শাহনেওয়াজ খান, বিএনপি নেতা রবিউল্লাহ ভূইয়া লাচ্চু, মোগড়া ইউনিয়নের সাবেক প্রশাসক এনামুল মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো, আল-আমিন মোল্লা, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি প্রমূখ।
এছাড়াও মতবিনিময় সভায় উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকরা সংগঠনের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, আমরা যারা বিএনপির পতাকাতলে একত্রিত হয়েছি, তাদের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং তাদের পাশে দাঁড়ানো। এজন্য প্রয়োজন আমাদের মধ্যে দৃঢ় ঐক্য ও পারস্পরিক আস্থা। দলকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করতে হবে এবং মানুষের আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে।
এ আসনে বিগত সরকারের আমলে প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে আমরা পিছিয়ে পড়েছি। কবীর আহমেদ ভূঁইয়ার সার্বিক সহযোগিতায়  আখাউড়াতে ব্যাপক উন্নয়ন করা সম্ভব।
এ সময় সভায় দলীয় কর্মকৌশল, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ