শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় বিছানাতে নারীর রক্তাক্ত দেহ

রওনক ইসলাম   |   শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বিছানাতে নারীর রক্তাক্ত দেহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে নাসিমা আক্তার নামে এক নারী খুন হয়েছেন। শয়ন কক্ষের বিছানাতে তার রক্তাক্ত লাশ পড়েছিল।

ওই নারীকে ধারলো অস্ত্রের আঘাতে খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে পুলিশ নিশ্চিত করতে পারেননি। খুন হওয়া নাসিমা আনন্দপুর গ্রামের মিজান মোল্লার স্ত্রী।

স্থানীয় ইউপি মেম্বার মুসা মিয়া জানান, ওই নারীর স্বামী ও ছেলে শুক্রবার ভোরে নামাজ পড়তে মসজিদে যান। ফিরে এসে দেখেন বিছানাতেই নাসিমা আক্তারের লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ এসেছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন সকাল ১০টার দিকে জানান, তিন ঘটনাস্থলে আছেন। হত্যাকাণ্ড বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ