| বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | ৫০৫ বার পঠিত | পড়ুন মিনিটে
আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় এক বায়ো বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের নাম মোঃ ফিরোজ মিয়া (৮০), তিনি অত্র উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের উত্তর পাড়ার মৃত মোঃ সিকান্দার মিয়া ছেলে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে তার নিজগ্রাম নয়াদিল গ্রামের রেলপথে এ দূর্ঘটনা ঘটে। তিনি পেশায় একজন দূধ বিক্রেতা।
প্রত্যাক্ষদর্ষীরা জানান, ফিরোজ মিয়া রেলপথ পারাপার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা গিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া (জিআরপি)রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাকিউল আজম সাংবাদিকদের জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্ততি চলছে।