শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

রওনক ইসলাম   |   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৩১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবির অভিযানে ১ কোটি ২ লাখ ৮২ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে।শনিবার(৫ অক্টোবর)রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের জয়নগর এলাকা থেকে এসব ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

সুলতানপুর ব্যাটালিয়ন(৬০বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার ভারতীয় পণ্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন(৬০বিজিবি)এর অধীনস্থ গংগাসাগর বিওপির বিশেষ টহল দল,উপজেলার মোগড়া ইউনিয়নের জয়নগর এলাকায় চোরাচালানীদের উদ্দেশ্য করে বিশেষ অভিযান চালায়।

এসময় সীমান্ত পিলার ২০২৪/৯-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর-খলাপাড়া নামক স্থান হতে ভারতীয় ৬৪৮ পিস বিভিন্ন প্রকার এ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে,২,০০,০০০ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট,২৪ বোতল হুইস্কি এবং ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

তবে,বিজিবি টহল দলের উপস্থিতির টের পেয়ে চোরাকারবারীরা অবৈধ চোরাচালানী মালামাল ফেলে রেখে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়।উদ্ধারকৃত মালামালের মোট মূল্য প্রায়-১,০২,৮২,০০০ (এক কোটি দুই লক্ষ বিরাশি হাজার) টাকা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ