Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

  |   রবিবার, ১৭ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

আখাউড়া প্রতিনিধি#­

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২ হাজার ৯শ পিছ ইয়াবাসহ দুজনকে আটক করেছে বিজিবি।

শনিবার বিকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সামনে থেকে মনিয়ন্দ  বিজিবি ক্যাম্পের টহল জওয়ানরা তাদের আটক করে।

আটক দুজন হলেন উপজেলা মনিয়ন্দ ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা পারভেজ মিয়া (২২) এবং একই এলাকার মিনারকোট গ্রামের বাসিন্দা শাহিদুল ইসলাম স্বপন (২৮)।

বিজিবি মনিয়ন্দ ক্যাম্প কমান্ডার মো. আব্দুল গাফ্ফার খান জানান, ত্রিপুরা সীমান্ত থেকে একটি ইয়াবার চালান নিয়ে ওই দুই মাদক ব্যবসায়ী মোটর সাইকেল যোগে আসছে বলে গোপন তথ্য পায় বিজিবি।

তারই সূত্র ধরে বিজিবির টহলের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সামনে রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেলসহ আটক করা হয়।

পরে তাদের তল্লাশি চালিয়ে ২ হাজার ৯শ ইয়াবা জব্দ করা হয়। পরে রোববার দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আখাউড়া থানায় সোপর্দ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ