শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

রওনক ইসলাম   |   সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ২১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মোঃ মুজিবুর রহমান নান্নু (৬০) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ মুজিবুর রহমান নান্নু উপজেলা উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামের মৃত,গোলাম আলীর ছেলে এবং একই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তিনি আখাউড়া থানার বিস্ফোরক মামলায় অভিযুক্ত আসামি।

আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:ছমি উদ্দিন জানায়, বিস্ফোরক দ্রব্য আইনের মামলার গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ