Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা-৫৬৪ মে,টন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা-৫৬৪ মে,টন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে প্রকৃত কৃষকের নিকট থেকেসরকারি মূল্যে ধান সংগ্রহ করা শুরু হয়েছে। সোমবার (৪ মে) সকালে উপজেলা সরকারি খাদ্য গুদামে ফিতা কেটে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা, আখাউড়া এলএসডি মোহাম্মদ সাজেদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার তামান্না ইসলাম, সহকারী উপ খাদ্য পরিদর্শক রিতেশ চন্দ্র দাস প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম বলেন, এবছর আখাউড়া উপজেলায় ৫৬৪ মে: টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতি কেজি ৩৬ টাকা দরে ১৪৪০ টাকা মন হিসেবে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ৩ বস্তায় ১২০ কেজি এবং সর্বোচ্চ ৭৫ বস্তায় ৩ মে: টন ধান সরকারি মূল্যে গুদামে সরবরাহ করতে পারবেন। প্রথম দিন দেবগ্রামের কৃষক খোকন মিয়ার কাছ থেকে ৩ মেঃ টন ধান সংগ্রহ করা হয়েছে। ৩ মে থেকে ৩১ আগষ্ট পর্যন্ত ধান সংগ্রহের মেয়াদ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি অফিস হতে প্রাপ্ত ধান উৎপাদনকারী ৮৯০ জন কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া বলেন, আমরা আশা করি নির্ধারিত সময়ের আগেই ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে। আগে আসলে আগে সরবরাহ করতে পারবেন ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। লক্ষ্যমাত্রার পরে কেউ আসলে আর ধান নেওয়ার সুযোগ থাকবে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ