রওনক ইসলাম | শনিবার, ১৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | ১৬০ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল)এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মো.ফয়ছল উদ্দিন।
এসময় উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো.হিমেল খান, উপজেলা পতিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: লুতফুর রহমান,সানজিদা আক্তারসহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানায়,সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল ভিটামিন ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. মোশারফ হোসেন জানায়, পৌর শহরসহ উপজেলায় ২৫ হাজার ৪শ ৩০জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু ২হাজার ৯শত ৯৪ জন এবং ১২মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু ২২ হাজার ৪শ ৩০জন রয়েছে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত পৌর শহরসহ উপজেলার ৫টি ইউনিয়নে ১২০ অস্থায়ী ও ১স্থায়ী কেন্দ্রের মাধ্যমে ২৪২ জন সেচ্ছাসেবক দিয়ে শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।