Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২০-২১ইং অর্থবছরে রাজস্ব অর্থায়নের আওতায় স্থাপিত ভুট্টা প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দক্ষিণ ইউনিয়ন পরিষদের হিরাপুর ঈদগাহ মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে ইউনিয়নের ৬০ জন কৃষক অংশগ্রহণ করে।ভুট্টা প্রদর্শনীর মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম।

প্রধান অতিথি তার বক্তব্যে ভুট্টা চাষের নিয়ম, উপকারিতা, ব্যবহার, উৎপাদন খরচ, বিক্রি নিয়ে কৃষকদের সাথে সার্বিক আলোচনা করেন।এ সময় তিনি বলেন অন্যান্য কৃষি থেকে ভুট্টা চাষে খরচ কম এবং লাভ বেশি তাই তিনি সকলকে ভুট্টা চাষে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। আর সেই ক্ষেত্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সার্বিক সহযোগিতা করবে বলেও তিনি জানান।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন খান, সহকারী কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান, ইলিনা ইয়াসমিন, কৃষক লীগের সভাপতি বাছির চৌধুরী,নিছার উদ্দিন ভূঁইয়া, মিজানুর রহমান ভূঁইয়া, নজরুল ইসলাম প্রমুখ।

ভুট্টা প্রদর্শনীর মাপ দিবসের আলোচনা শেষে কৃষি সম্প্রসারণ এর সার্বিক সহযোগিতায় কৃষক রবিউল ইসলাম রনির (৩৩ শতক) জায়গায় সুপারসাইন (২৭৯৬) জাতের ভুট্টার জমি পরিদর্শন করেন অতিথিরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ