শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৪৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদন্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবন এবং সেবন অবস্থায় জনসাধারণের শান্তি বিঘ্নিত করা ও মাদক বিক্রি করার অপরাধে তিন মাদকসেবীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ(১৯ এপ্রিল) মঙ্গলবার বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকায় থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

এসময় মাসুদুল (২৩) ও আরিফ(২২)কে মাদক সেবন ও জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অপরাধে ৪০ দিনের বিনাশ্রম কারাদন্ড ৩০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড এবং আ: রহমান (৭০)কে মাদক সেবন ও বিক্রির অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের কে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫)এরএর ধারায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়। প্রশাসনের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ