Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ২০ হাজার মিটার জাল জব্দ

  |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ২০ হাজার মিটার জাল জব্দ

আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ – (২১-২৭ জুলাই)২০২০ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে অবৈধ  ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে তিতাস নদী ও আড়িয়াজলা, কৈজুড়ী ও কুড়িবন্ধ বিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০,০০০ মিটার ক্ষতিকর ঘন মশারি ও চট জাল জব্দ করা হয়।

থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্টেট মো:নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি)। পরে জব্দকৃত জাল গুলো নদীর তীরে জনসম্মুখে পুড়ে ধ্বংস করা হয়।

এ সময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন,জ্যোতি কণা দাস সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মো:রেজাউল করীম মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা,পরিমল তালুকদার  উপেজলা সমবায় কর্মকর্তা,মো:আরাফাত হোসেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা প্রমূখ।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো:রেজাউল করীম জানান,জাতীয় মৎস্য সপ্তাহের চলমান কর্মসূচীর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন নদী ও বিলে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও চটজাল জব্দ করা হয় এবং তা পুড়ে ফেলা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ