Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৮ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক রাখা এবং সেবন করার অপরাধে ৩জনকে বিভিন্ন মেয়াদে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ (১৮ আগস্ট) বুধবার বিকেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের ফোরকান মিয়া(২০) হৃদয় মিয়া(১৯)আজিজুল হক(২৫)

পুলিশ জানায় আজ বুধবার বিকেলে পৌর শহরের খরমপুর বাইপাস এলাকায় মাদকাসক্ত অবস্থায় তারা ঘোরাফেরা করলে থানার সহকারী পরিদর্শক এসআই তাজুল ইসলাম তাদেরকে আটক করে।

এ সময় পুলিশ সদস্যরা তাদের দেহ তল্লাশি করে আজিজুল হকের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাদেরকে মাদকাসক্ত অবস্থায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে তারা দোষ স্বীকার করায় আজিজুল হক কে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ফোরকান মিয়াকে ৩ মাসের কারাদণ্ড ৩ হাজার টাকা জরিমানা রিদয় মিয়াকে চার মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম জানান,ভ্রাম্যমাণ আদালতে তিন যুবক দোষ স্বীকার করায় তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি এ সময় জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ