Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় মর্টারশেল নিস্ক্রিয় করল সেনাবাহিনী

  |   রবিবার, ০৪ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মর্টারশেল নিস্ক্রিয় করল সেনাবাহিনী

মো:সাইফ খান

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত বছরের(১১ই)নভেম্বর উদ্ধার হওয়া স্বাধীনতার সময়কার ১টি আর্টিলারি মর্টারশেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।

আজ রবিবার(৪জুলাই)বিকালে উপজেলার আনোয়ার বিলে কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হয়েছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পূর্বাঞ্চলের প্রবেশদ্বার বলে খ্যাত আখাউড়া সীমান্তে মু্ক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সাথে পাকিস্তানী সেনাদের সম্মুখযুদ্ধ হয়েছিল।নিষ্ক্রিয় করা মর্টারশেলটি যুদ্ধের সময় ব্যবহারের জন্য আনা হয়েছিল বলে ধারনা করা হচ্ছে।

জানা যায়, আখাউড়া পৌরশহরের নারায়ান পুর বাইপাস এলাকায় মো:আলমগীর মিয়া(৪৫)এর ভাংগাড়ীর দোকানে বিক্রির জন্য মর্টারশেলটি নিয়ে আসলে সন্দেহ হলে পুলিশকে জানানো হয়।

পুলিশ সূত্র থেকে জানা যায়,গত বছরের( ১১ই)নভেম্বর সকালে আখাউড়া পৌরশহরের নারায়ন পুর এলাকায় মো:আলমগীর মিয়ার ভাংগাড়ীর দোকানে একটি পাকিস্তানি মর্টারশেল বিক্রি করতে আসলে সন্দেহ হলে সে পুলিশকে খবর দেয়।

উদ্ধারকৃত মর্টারশেলটির ওজন আনুমানিক ৩০কেজি, দৈর্ঘ্য ২৯ ইঞ্চি ও ব্যাস ১৮ ইঞ্চি।উক্ত মর্টারশেলটি আখাউড়া থানা কর্তৃপক্ষের নির্দেশক্রমে মো:আলমগীর মিয়া(৪৫) এর তত্ত্বাবধানে তাহার জিম্মায় রাখা হয়।

আখাউড়া থানার সেকেন্ড অফিসার নিতাই চন্দ্র জানায়,এরিয়া হেডকোয়ার্টার কুমিল্লা সেনানিবাস হতে কেপ্টেন নাদিয়া নুসরাতের নেতৃত্বে সেনাবাহিনীর ১৫ সদস্যের ১ টি বোমা নিষ্ক্রিয়করণ দল উদ্ধার হওয়া মর্টারশেলটি আলমগীর মিয়ার কাছ থেকে সংগ্রহ করে। পরে আনোয়ার পুর বিলে কোন প্রকার দুর্ঘটনা ছাড়াই নিষ্ক্রিয় করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ