| শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ | প্রিন্ট | ৪৪২ বার পঠিত | পড়ুন মিনিটে
আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাইটিভির ১২ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিকাল ৪ টায় করোনা মহামারীতে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে মাইটিভির আখাউড়া প্রতিনিধি জালাল হোসেন মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-আলম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র সাব-রেজিস্ট্রার রমজান খাঁন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- আহবায়ক মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু , আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো:শফিকুল ইসলাম, সড়ক বাজার ব্যাবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বাবুল পারভেজ, যুবলীগের নেতা মনির হোসেন, উওর ইউনিয়ন যুবলীগের নেতা মো: শাহজাহান ভূঁইয়া,টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সভাপতি বাদল আহম্মদ খাঁন ,স্থলবন্দরের ব্যবসায়ী নাজির হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুয়েল মিয়া, সাধারণ সাম্পাদক অমিত হাসান আবির,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাখাওয়াত হোসেন স্বাধীন, মোহনা টিভির আখাউড়া প্রতিনিধি মোশারফ কবির, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহম্মেদ প্রমূখ।
এই সময় বক্তারা মাইটিভির উত্তরত্তর সফলতা কামনা করেন এবং মাইটিভি দেশ ও সমাজের জন্য আরো ভাল কিছু করে মানুষের ভিতরে স্থান করে নেবেন বলে আশা প্রকাশ করেন।