শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় মাছের পোনা অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   ৬১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মাছের পোনা অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন পুকুর ও প্লাবনভূমিতে ২২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ বুধবার(২৫ শে আগস্ট)সকালে উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে, মৎস্য অধিদপ্তরের বাজেটের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলা পোনা মাছ অবমুক্ত ও বাস্তবায়নের লক্ষ্যে মৎস্য বীজ উৎপাদন খামার রামরাইল ব্রাহ্মণবাড়িয়া থেকে ১০-১৫ সেন্টিমিটার আকারের রুই জাতীয় মাছের ২২৫.৮ কেজি পোনা মাছ সরবরাহ করা হয়।

পরে আখাউড়া উপজেলা পরিষদ পুকুর,থানা পুকুর,চেকপোস্ট ইমিগ্রেশন পুকুর, ফায়ার সার্ভিস পুকুর এবং দেবগ্রাম প্লাবনভূমিতে মাছের পোনা গুলোকে অবমুক্ত করা হয়।যার বাজার মূল্য ৭০ হাজার টাকা।

মৎস্য অবমুক্তকরণ কালে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম,উপজেলা পশু সম্পদ কর্মকর্তা আবুল বাশার,আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক জালাল হোসেন মামুন, যুগান্তর ও যমুনা টিভির আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু,আখাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান,ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ