Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ মে ২০২২   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মঙ্গলবার দুপুরে পৌর এলাকার তারাগণের কৃষক সিরাজ মিয়ার জমিতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এসিআই ক্রপ কেয়ারের সহযোগিতায় ৬৬ শতক জমিতে রোপিত জমি থেকে ধান কাটা, ধানা মাড়াই শেষে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম।

এসিআই রিজিয়নাল সেল্স ম্যানেজার বাদশা মোঃ হুমায়ুন কবির, টেরিটরি অফিসার মোঃ মেহেদী হাসান, এসিআই ফার্টিলাইজার প্রতিনিধি কৃষিবিদ তোফায়েল আহমেদ, এসিআই মোটরস প্রতিনিধি মোঃ মাসুদ রানা, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষক সিরাজ মিয়া প্রমুখ।

এসিআই ক্রপ কেয়ারের সহকারি ম্যানেজার কৃষিবিদ ফজলার রহমান বলেন, কৃষক সিরাজ মিয়ার ৬৬ শতক জমিতে এসিআই ‘ছক্কা’ জাতের ধানের প্রদর্শনী চাষ করা হয়। ধান রোপন থেকে শুরু করে কাটা পর্যন্ত এসিআই ক্রপ সহযোগিতা করেছে। বিনা মূল্যে বিজ এবং বালাই নাশক ওষুধ সরবরাহ এবং পরিদর্শন করা হয়েছে। এতে ধানের ভালো ফলন হয়েছে।

কৃষক সিরাজ মিয়া বলেন, আমি এসিআইয়ের সহযোগিতায় ৬৬ শতক জমিতে ধান চাষ করে ভালো ফলন পেয়েছি। প্রতি বিঘা জমিতে প্রায় ৩০ মন ধান হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ