Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় মাদকসহ দুই ব্যবসায়ি আটক।

  |   মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মাদকসহ দুই ব্যবসায়ি আটক।

আখাউড়া(প্রতিনিধি):আখাউড়ায় মাদকসহ জয় মোদক (৩০) ও দ্বিপঙ্কর সাহা (৪০) নামে দুইজন ব্যবসায়িকে আটক করা হয়েছে। সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে আখাউড়া পৌরসভার বড় বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শরীফুল ইসলাম জানিয়েছেন।

জানাগেছে, গতকাল রাত সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আখাউড়া পৌরসভার দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে মাদক বিরোধী অভিযান চালায়। এই অভিযানের সময় ৩৮ পিচ হান্টার নামক বিদেশী মদ জাতীয় বিয়ারসহ ব্যবসায়ি জয় মোদক ও দ্বিপঙ্কর সাহাকে আটক করা হয়।

তবে আটককৃতদের কেউ মাদক ব্যবসায়ি নয় বলে তাদের স্বজনরা জানিয়েছেন। উদ্ধারকৃত হান্টার নরমাল পানীয় হিসাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি হয় বলেও তারা জানান।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শরীফুল ইসলাম জানান, আটককৃতরা ব্যবসার আড়ালে এই সব মাদকের ব্যবসা করতো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলেও তিনি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ