Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মাদকব্যবসায়ী কর্তৃক হামলা,আহত ৪

  |   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মাদকব্যবসায়ী কর্তৃক হামলা,আহত ৪

অমিত হাসান অপু

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মাদকব্যবসায়ী কর্তৃক হামলা করা হয়।

 

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় পৌরশহরের নারায়নপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এসময় মাদক ব্যবসায়ির হামলায় ৪ জন আহত হয়েছে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এই হামলায় প্রকৌশলী লুৎফুর রহমান রিপন (৪০),জিতু মিয়া (৫০), হেলাল মিয়া (৩০) ও ঝর্না আক্তার (২০) আহত হয়।

 

হামলায় আহত প্রকৌশলী লুৎফুর রহমান জানায়, আমার চাচা আজগর আলী শাহ এর মাজার রয়েছে। এই মাজারে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি রানা মিয়া (৩০) মাদক রেখে ব্যবসা করতে চাইলে আমি বাধা দেয়।পরে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকাল ১০টায় মাদকব্যবসায়ী রানা মিয়া, শুভ মিয়া,জয়, তার পিতা কামাল,বাচন মিয়া,সুমা আক্তার,আলফু,লাভন্য সহ তাদের দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালায়।এই ঘটনায় আখাউড়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ বিষয়ে স্থানীয় পৌর কাউন্সির মন্তাজ মিয়া জানান, আমাকে ঘটনাটি জানানো হয়েছে। মাদক ব্যবসা করলে গ্রামের কাউকে ছাড় দেয়া হবে না। রানা মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

 

এই বিষয়ে আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামীর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্ঠা করলে ও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ