Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় মাদক রাখার দায়ে মোবাইল কোর্টে কারাদন্ড ও জরিমানা

  |   রবিবার, ২৭ মে ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মাদক রাখার দায়ে মোবাইল কোর্টে কারাদন্ড ও জরিমানা

বিশেষ প্রতিনিধি: আজ রোববার আখাউড়ায় মোবাইল কোর্ট পরিচালনার সময় মাদকদ্রব্য রাখার দায়ে এক ব্যক্তিকে সাজা দেয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান।
জানাগেছে, আজ বিকালে আখাউড়া পৌরসভার নারায়নপুর, মসজিদপাড়া, মালদারপাড়া ও স্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিকাল পোনে ৬টায় মসজিদপাড়ার বাইসপাস সড়ক এলাকা থেকে সিদ্দিকুর রহমানের ছেলে মো: কামাল মিয়া (৫০)কে আটক করা হয়। নিজ হেফাজতে মাদক (ইয়াবা) রাখার দায়ে মোবাইল কোর্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ৯ ধারা লংঘন করায় একই আইনের ১৯(১) এর ৯ (১) মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার পরির্দশক শরীফুল ইসলামসহ তার অভিযান সদস্যরা সহায়তা প্রদান করে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান জানান দন্ডপ্রাপ্ত আসামী মো: কামালকে সাজা পরোয়ানা মুলে আজ কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ