Advertise with us
শিরোনাম
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার-২ চোরাই মালামাল উদ্ধার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে
Advertise with us

আখাউড়ায় মানসিক ভারসাম্যহীন এক নারী নিখোঁজ

  |   শুক্রবার, ২৮ মে ২০২১   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মানসিক ভারসাম্যহীন এক নারী নিখোঁজ

আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লুৎফা বেগম (৩৮) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী চার দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ লুৎফা বেগম উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আলী আকবর খানের মেয়ে।

গত ২৫ মে মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেননি। এ ব্যাপারে তার বড় ভাই মোঃ সেলিম খান বৃহস্পতিবার দুপুরে আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং-১৫৫২।

সাধারণ ডায়েরী ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকার মোশারফ শেখের সাথে লুৎফা বেগম বিয়ে হয়। তার ২টি ছেলে ও ১টি মেয়ে আছে। দীর্ঘ এক যুগ ধরে তিনি মানসিকভাবে অসুস্থ্য।

অসুস্থ হওয়ার পর থেকে তিনি বাবার বাড়িতে ভাইদের সংসারে বসবাস করতেন। এসময়ে তার ভাই-বোনেরা চিকিৎসা ও ভরন-পোষণের খরচ চালাতেন। ২৫ মে সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তার পড়নে ছিল ছালোয়ার-কামিজ ও বোরকা।তার গায়ের রং শ্যামলা ও মুখের আকৃতি গোলাকার। আত্মীয় জনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ