শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  |   রবিবার, ২২ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৪৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আখাউড়া প্রতিনিধিঃ 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভূমির মালিকানা সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
আজ রোববার দুপুরে  আখাউড়া পৌরশহরের রাধানগরের বনিকপাড়ার নিজ বাড়িতে বিল্লাল মিয়া ও তাজুল ইসলাম এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিল্লাল মিয়া বলেন, গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার পার্শ্ববর্তী বাসিন্দা শিপন বনিক ও রিপন বনিক একটি সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন তাদের কিছু ভূমি আমাদের দখলে রয়েছে।  তাদের এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার আম্মা ফাতেমা বেগমের নামে খরিদকৃত ২৫ শতক বাড়ি ভূমিতে ৫৩ বছর যাবত আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। বিগত বাংলাদেশ সরকারের ভূমি জরিপে মাঠ পর্চা মূলে বিএস ৭১৪ নং চূড়ান্ত খতিয়ান আমাদের নামে রূপান্তরিত হয়। আমরা নিয়মিত সরকারের খাজনা পরিশোধ করে আসছি। অভিযোগকারীগণের কোন জায়গা আমাদের দখলে নাই। বিল্লাল মিয়া বলেন আমাদেরকে সামাজিক ও মানসিকভাবে হয়রানি করার জন্য তারা এসব মিথ্যা অভিযোগ করছে।
এর আগে গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বনিক পাড়ার শিপন বনিক ও রিপন বনিক সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন তাদের কিছু ভূমি পাশের বাড়ির বিল্লাল মিয়া ও তার ভাই তাজুল ইসলাম দখল করে রেখেছে। ভূমি ছাড়তে বললে বিল্লালের পরিবারের লোকজন তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ