শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

  |   বুধবার, ০৭ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৬০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নবাগত ইউএনও রুমানা আক্তার এর সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য ইউএনও রুমানা আক্তার বলেন,আপনারা দেশের সম্পদ আপনারা আমার অভিভাবক,আমার মা-বাবা নেই আপনাদের পরামর্শ এবং সহযোগিতায় আমি আখাউড়ার উন্নয়নে কাজ করে যেতে চাই।

এ সময় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু সাঈদ ভূঁইয়া,জামশেদ শাহ,বাহার মালদার প্রমূখ বক্তব্য রাখেন।

মুক্তিযোদ্ধারা নবাগত ইউএনও কে অভিনন্দন জানান এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণে তার সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ