শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আখাউড়ায় মুজিব শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালিত

  |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   ৫১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মুজিব শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালিত
অমিত হাসান অপু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন বৃক্ষের চারা রোপন করা  হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মাঠে আখাউড়া উপজেলা প্রসাশন ও বনবিভাগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাছান পাপন,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মুরাদ হোসেন,নাসরিন সফিক আলেয়া,কৃষি কর্মকর্তা জহিরুল হক,বিল্লাল হোসেন প্রমূখ।

বৃক্ষরোপনের অংশ হিসেবে উপজেলা পরিষদ মাঠের বিভিন্ন স্থানে ফলজ,বনজ,ঔষধী বৃক্ষের চারা রোপন করেন অথিতিরা।পরে আখাউড়ার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করে উপজেলা বনবিভাগ।
Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ