Advertise with us
শিরোনাম
আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ (রাহ:) এর বার্ষিক পবিত্র ওরস, ১০ আগষ্ট শুরু আখাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নতুন কমিটি গঠন আখাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কসবায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার আখাউড়ায় ঝুঁকি নিয়ে তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবক নিহত জবাবদিহিতা ও জনগণের পাশে থেকে আধুনিক পৌরসভা গড়তে চাই – হাজী সালাউদ্দিন ভূঁইয়া চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়া রোধে পূর্বাঞ্চল রেলপথে সচেতনতাূলক প্রচারণা ত্রিপুরার পাহাড়ি ঢলে আখাউড়া সীমান্তবর্তী এলাকা প্লাবিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা, আখাউড়া পৌরশহরে জলাবদ্ধতায় ভোগান্তিতে আলেকপুরে অসহায় পরিবারের পাশে-হাজী সালাউদ্দিন ভূঁইয়া
Advertise with us

আখাউড়ায় মেয়াদ উত্তীর্ন খাবার ও বিয়ার রাখার অভিযোগে ইসলামিয়া বেকারীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা।

  |   মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   পড়ুন মিনিটে

আখাউড়ায় মেয়াদ উত্তীর্ন খাবার ও বিয়ার রাখার অভিযোগে ইসলামিয়া বেকারীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা।

বিশেষ প্রতিনিধি#

সোমবার রাতে আখাউড়া ইসলামিয়া বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ পচা বাসি খাবার ও বিক্রি নিষিদ্ধ বিয়ার উদ্ধার হয়েছে। পচাবাসি খাবার ও বিক্রয় নিষিদ্ধ বিয়ার রাখার দায়ে সংশ্লিষ্ট আইনে ইসলামিয়া বেকারীর মালিক গিয়াস উদ্দিন (৩৫)কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক সহযোগীতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা।
জানাগেছে, সোমবার রাত সাড়ে ১০টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আখাউড়া মায়াবী সিনেমাহল সংলগ্ন ইসলামিয়া বেকারীতে দুই ড্রাম পচা মিষ্টি, বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ বিয়ারসহ মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পচাবাসী খাবার উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত খাবার ও বিয়ারসহ অন্যান্য সামগ্রী প্রকাশ্যে রাস্তায় জন সম্মুখে নষ্ট করা হয়। পচাবাসী খাবার ও বিক্রয় নিষিদ্ধ বিয়ার অন্যান্য মেয়াদ উত্তীর্ণ সামগ্রী রাখার দায়ে ইসলামিয়া বেকারীর মালিক গিয়াস উদ্দিনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা বলেছেন, প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে খবর নিয়ে জানাগেছে, নামে ইসলামিয়া বেকারী হলেও এখানে দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ পচাবাসী খাবার সাধারন মানুষের নিকট বিক্রয় করা হচ্ছে। ইসলামিয়া নামের উপর বিশ্বাস করে অনেক মানুষ প্রতারিত হচ্ছে বলেও খবর পাওয় গেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন Akhaurar Alo 24-এর খবর

সম্পাদক
মোঃ সাইফুল ইসলাম
যোগাযোগ